কমলগঞ্জে ট্রান্সফরমার চুরি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

কমলগঞ্জে ট্রান্সফরমার চুরি

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৭:২৩:২৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে ট্রান্সফরমার চুরি

চুরি হয়ে যাওয়ার পর অবশিষ্ট অংশ।


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। এতে গ্রাহকরা বিদ্যুতহীন হয়ে পড়ছেন। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামে।

জানা যায়, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের আওতাধীন উপজেলার পতনঊষার গ্রাম থেকে ৫০ কেভিএ ধারণ ক্ষমতা সম্পন্ন বড় একটি ট্রান্সফরমার গত রোববার দিবাগত রাতে চুরি হয়। সোমবার সকালে গ্রামবাসীরা দেখেন খুঁটির নিচে ট্রান্সফরমারের সরঞ্জাম পড়ে আছে। পরে তারা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে খবর দেন।

এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মীর গোলাম ফারুক মীর ট্রান্সফরমার চুরির ঘটনা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে