কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাত্র ইউনিয়নের জয়ধ্বনি হস্তান্তর।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সরকারি গন মহাবিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রকাশনা জয়ধ্বনি সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস সংখ্যা ও ২০২৪ সালের ক্যালেন্ডার মৌলভীবাজার জেলা সংসদের সদস্য মিলি রায়ের নেতৃত্বে হস্তান্তর করা হয়। এছাড়াও কমলগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সাথে "ছাত্র ইউনিয়ন কী ও কেন " বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সংসদের আহবায়ক প্রশান্ত কৈরী,সদস্য আল আমিন রহমান শাকিল, কমলগঞ্জ সরকারি গন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী রিম্পি বৈদ্য প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




