কমলগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

কমলগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০৯:১২:৫৩ পূর্বাহ্ন

কমলগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর থেকে বুধবার (৩১ জানুয়ারি) ভোরে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়েছ মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের জমশেদ মিয়ার ছেলে।

জানা যায়, শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কয়েছ মিয়াকে আটক করা হয়। এ সময় তারদেহ তল্লাশি করে পলিথিন মোড়ানো ২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে দীর্ঘ দিন ধরে মাদক বিক্র করে আসছে এবং তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েছ মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃত আসামীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে