শ্রীমঙ্গল শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শ্রীমঙ্গল শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৯:৪১:৩৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আধুনিক ডাকবাংলো মাঠে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা শুরু হয়েছে । শনিবার (৩ ফেব্রুয়ারি ) বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সাস্কৃতিক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আধুনিক ডাকবাংলো মাঠে ভ্রাম্যমাণ এ বইমেলা শুরু হয়েছে।

মেলা চলবে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থী, পাঠক ও ক্রেতার জন্য উন্মুক্ত থাকবে মেলা। মেলায় থাকছে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, অনুবাদ, সাইন্স ফিকশন, রূপকথা ও ছোটদের জন্য বাছাই করা বই। প্রতিটি বইয়ের প্রকৃত মূল্য থেকে থাকছে বিশেষ মূল্যছাড়।

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক ও বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে স্বপ্নদ্রষ্টা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাত ধরেই সত্তর দশকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বসাহিত্য কেন্দ্র। হাটি হাটি পা পা করে ৪৫ বছর পূর্ণ হয়েছে। ৪৫ বছর পূর্তি উৎসব আয়োজন বর্ণাঢ্য ও উৎসবমূখর হোক। এটাই প্রত্যাশা করছি।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের চারদিনব্যাপী বইমেলায় জ্ঞানপিপাসু প্রতিটি মানুষের অবারিত অংশগ্রহণে আলোকিত মানুষ গড়ার আন্দোলন তরান্বিত করতে সারাদেশ ব্যাপী বিশ্বসাহিত্য কেন্দ্রের এ আয়োজন চলমান রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে