ছবি: নিজস্ব
হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৮ ঘটিকায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজের নিজ বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় হাজী রাসেল আহমেদ সভাপতিত্বে ও মোঃ সেজান আহমেদের সঞ্চাচলনায় বক্তব্য রাখেন মশিউর রহমান মুর্শেদ, এমদাদুল হক সুজন, বেনু মিয়া, রাজ, রিপন মিয়া, সাব্বির আহমেদ জুয়েল, সুহেল মাহমুদ, মনির মিয়া, ইয়াসিন মিয়া সহ প্রমূখ। আরও উপস্থিত ছিলেন, এমরান মিয়া, লিটন, উজ্জ্বল রহমান, এমরান, সোহান পাঠান সহ অনেকেই।
এসময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজের সমর্থনে বক্তারা বলেন, আসন্ন মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে সকলে একত্রে কাজ করে হবে এবং আব্দুল আজিজ কে নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বক্তারা।
এম সি




