কমলগঞ্জে বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত ১
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজার চৌমুহনী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। বিক্ষুদ্ধ জনতা বাস আটক করলেও বাস চালক গাড়ি রেখে কৌশলে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত পথচারীকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ কর করেন।
শনিবার বিকাল সাড়ে ৫টায় শমশেরনগর চৌমুনা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শমশেরনগর বাজার চৌমুহনা এলাকায় রাস্তার উপরে ফলের দোকান বসার কারণে সৃষ্ট যানজটে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পথচারীর ডান পা ভেঙ্গে যায়। তাৎক্ষনিকভাবে পথচারীর নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাশী শর্মা ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশা আটক করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জৈন্তাবার্তা/এমকে




