আগুনে বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৭ PM

আগুনে বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৫ ০৬:৫৫:৫৭ PM

আগুনে বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ

সংগৃহিত


পাকিস্তানের ওপেনার ওমাইমা সোহেলকে দুর্দান্ত ইনসুইংয়ে বোল্ড করেছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। আইসিসির পেজ থেকে প্রকাশিত সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পাকিস্তানের বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইনিংসজুড়েই এমন আগুনে বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। সেই আগুনে পুড়ে ১২৯ রানেই গুটিয়ে গেল পাকিস্তানের মেয়েরা।

মারুফা তার ও ইনিংসের প্রথম ওভারেই ফিরিয়েছেন ওমাইমাকে। পরের বলেই বোল্ড করেছেন দুর্দান্ত ফর্মে থাকা সিদ্রা আমিনকে। পাকিস্তানের ধ্বংসের শুরু সেখানেই। তবে তৃতীয় উইকেটে ওপেনার মুনিবা আলি ও চারে নামা রামিন শামীম ৪২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। 

পাকিস্তান যখন জুটি গড়ে সামনে আগানোর স্বপ্ন দেখছে তখন আঘাত হানেন স্পিনার নাহিদা আকতার। ৩ রানের ব্যবধানে ফিরিয়ে দেন মুনিবা (৩৫ বলে ১৭) ও রামিনকে (৩৯ বলে ২৩)। ৪৭ রানে ৪ উইকেট হারানো দলে পরিণত হয় পাকিস্তান। এরপর ২০ রানের ছোট জুটি গড়েন সিদরা নওয়াজ ও আলিয়া রিয়াজ। সিদরাকে (২০ বলে ১৫) ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া খান। 

পাকিস্তান তাদের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রানের জুটি গড়ে ষষ্ঠ উইকেটে। এবার আলিয়াকে (৪৩ বলে ১৩) ফেরান নিশিতা আকতার নিশি। ৯১ রানে ষষ্ঠ উইকেট হারানো পাকিস্তান ৯ উইকেট হারায় ১১৫ রানের মধ্যেই। তবে নয়ে নামা ডায়ানা বেগের ২২ বলে অপরাজিত ১৬ রানে ১২৯ পর্যন্ত করে পাকিস্তান। ইনিংসে তখনো বাকি ছিল ৬৯ বল। 

বাংলাদেশের হয়ে আজ ছয় বোলার বল করে সবাই উইকেট পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে সফল স্বর্ণা আকতার। ৩ ওভার ৩ বল করে মাত্র ৫ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তিনি। ২টি করে উইকেট নেন মারুফা ও নাহিদা। বাকি ৩টি উইকেট নেন নিশি, ফাহিমা ও রাবেয়া। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম
সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস