জৈন্তাপুরে ৫৫ লক্ষ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৫৫ লক্ষ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৫ ১২:৫৫:৩৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ৫৫ লক্ষ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে একটি বালুবাহী ট্রাকে করে বালুর নিচে লুকিয়ে কৌশলে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় চশমা ও কিটক্যাট চকলেট জব্দ করা হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড সেনা ক্যাম্পের চেকপোস্টে সেনাবাহিনীর একটি বিশেষ তল্লাশি অভিযানে এই ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়।

জানা গেছে, ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দলের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে জাফলং থেকে ঢাকার কেরানীগঞ্জগামী বালুবোঝাই একটি ট্রাককে (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ট ১৪-২৬৩১) চেকপোস্টে থামার সংকেত দিলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার পালিয়ে যান। পরে ট্রাকটি সন্দেহজনক মনে হলে সেটিকে ক্যাম্পের ভেতরে এনে সিভিল শ্রমিক দ্বারা আনলোড করা হয়। আনলোড শেষে বালুর নিচে পাওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চশমা ও কিটক্যাট চকলেট।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪৬ হাজার ৫১২ পিস ভারতীয় চশমা যার আনুমানিক সিজারমূল্য ৪৬ লক্ষ ৫১ হাজার ২০০ টাকা এবং ১৩ হাজার ৯৬৫ পিস কিটক্যাট চকলেট যার আনুমানিক সিজারমূল্য ৮ লক্ষ ৩৭ হাজার ৯০০ টাকা। জব্দকৃত পণ্যের মোট সিজারমূল্য ৫৪ লক্ষ ৮৯ হাজার ১০০ টাকা। 

সেনা ক্যাম্প সূত্রে আরও জানা গেছে, শনিবার বেলা ১১টায় ট্রাক ও জব্দকৃত পণ্য বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) নিকট হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক