‘এই যে মানুষগুলো মারা গেল জবাব দেবে কে?’
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ PM

‘এই যে মানুষগুলো মারা গেল জবাব দেবে কে?’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ১১:০১:১৩ AM

‘এই যে মানুষগুলো মারা গেল জবাব দেবে কে?’

ছবি : সংগৃহীত


ভবন নির্মাণের জন্য সরকারের ছয়টি সংস্থার ছাড়পত্র লাগে, ছাড়পত্র দেওয়ার পর ভবনগুলোর নজরদারি নেই বলে মন্তব্য করেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘প্রতিটি এলাকায় রাজউকের কর্মকর্তা থাকেন। সেই কর্মকর্তারা কোথায়? এক একটা ভবন তৈরি করা হয় একটা উদ্দেশ্যে, কিন্তু যায় আরেকটা উদ্দেশ্যে। এই যে মানুষগুলো মারা গেল জবাব দেবে কে? এর দায়দায়িত্ব সরকারের, সরকারের সংস্থা, সরকারের অফিসের।’

শনিবার (২ মার্চ) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, এক একটা সময় একটা ঘটনা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয় তদন্ত করা হবে, তদন্ত টিম করা হয়; কিন্তু এরপর কোনো ফলোআপ নেই। এভাবে দেশ চলতে পারে না। সরকারের জবাবদিহি করার দরকার। দায়-দায়িত্ব নিয়ে সরকারকে ব্যবস্থা নেওয়া দরকার।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘ধানমন্ডির সাতমসজিদ এলাকায় একটা ভবনে ১৫টি রেস্টুরেন্ট। সেগুলোর কোনো অনুমতি নেই। ধানমন্ডি ২৭ নম্বর রোডের রাস্তার পাশে ভবনে কয়েকশ রেস্টুরেন্ট, কিন্তু সেগুলোর অনুমতি নেই। খিলগাঁওয়ের তালতলায় বহুতল ভবনে একই অবস্থা। আরও এ রকম ঘটনা ঘটবে।’

জাপার এই সংসদ সদস্য বলেন, ‘যদি সরকার এ বিষয়ে সচেতন না হয়, সরকারকে বলব, দায়-দায়িত্ব নিয়ে এগুলোর জন্য কারা কারা দায়ী; সেটা রাজউক হোক, ফায়ার সার্ভিস হোক, পরিবেশ অধিদফতর হোক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক; যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে, তার ব্যবস্থা করা।’

এর আগে, সংসদের বৈঠকের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বেইলি রোডে হতাহতের ঘটনায় গভীর শোক ও নিহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার