যুক্তরাজ্যে তিন এমপির পদত্যাগ : বিপাকে ঋষি সুনাক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ PM

যুক্তরাজ্যে তিন এমপির পদত্যাগ : বিপাকে ঋষি সুনাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ১০:০০:০১ AM

যুক্তরাজ্যে তিন এমপির পদত্যাগ : বিপাকে ঋষি সুনাক

ফাইল ফটো


যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এমপি পদ থেকে আরও দুজন সদস্য পদত্যাগ করেছেন। মাত্র দুই দিনের মধ্যে তিন এমপি সরে দাঁড়ানোয় বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপর যুক্ত হয়েছে বাড়তি চাপ। এখন তাকে নির্ধারিত সময়ের মধ্যে এই তিন আসনে উপনির্বাচন আয়োজন করতে হবে।

গত শুক্রবার (৯ জুন) হাউজ অব কমন্স থেকে পদত্যাগের ঘোষণা দেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাবেক নেতা বরিস জনসন। করোনা মহামারির লকডাউনের মধ্যে জন্মদিনসহ অন্যান্য পার্টি করায় তার বিরুদ্ধে তদন্ত করছিল প্রিভিলিজেস কমিটি। জনসনের বিরুদ্ধে অভিযোগ ছিল, লকডাউনে পার্টি করেও হাউজ অব কমন্সের সঙ্গে মিথ্যাচার করেছেন তিনি। তবে এ কমিটি রায় দেওয়ার আগেই সরে গেছেন তিনি।

বরিস জনসনের পর শনিবার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাদিন ডরিস এবং নাইজেল এডামস। তারা সবাই কনজারভেটিভ পার্টির সদস্য।

এ তিনজনের পর যদি আরও এমপি পদত্যাগ করেন তাহলে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ আরও বাড়তে থাকবে। ইতোমধ্যেই বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতা ডেইসি কপার ও ইডি ডেভি নতুন সাধারণ নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন।

ডেইসি কপার বলেছেন, ‘কনজারভেটিভ পার্টি গলে গেছে এবং তাদের অবশ্যই সাধারণ নির্বাচন ঘোষণা করতে হবে।’ তিনি আরও বলেছেন, ‘কয়েক বছর ধরে আমাদের স্বাস্থ্যখাত (এনএইচএস) এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হওয়ার পর এই বিশৃঙ্খল কনজারভেটিভ সরকার নিয়ে, সাধারণ মানুষকে সরাসরি মতামত দেওয়ার সুযোগ দেওয়ার সময় এসেছে।’


সূত্র: দ্য গার্ডিয়ান

জৈন্তা বার্তা/এসএ



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ