বিশ্বনাথে শাহজালাল রহ. পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৮ PM

বিশ্বনাথে শাহজালাল রহ. পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ১০:৩৩:০৩ PM

বিশ্বনাথে শাহজালাল রহ. পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ পৌরসভার রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের অর্থায়নে রামধানা শাহজালাল রহ. ইসলামী পাঠাগারের উদ্যোগে স্থানীয় রামধানা, শেখেরগাঁও, টেককামালপুর এবং কামালপুর গ্রামের অর্ধশত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি সোমবার (৩১ আগস্ট) দুপুরে রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।রামধানা শাহজালাল রহ. ইসলামী পাঠাগারের সভাপতি এইচ এ শাহ আলমের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মানিক মিয়া। তিনি বলেন, 'ধনী-গরীব কোন বিষয় নয়, দৃঢ় মনোবল ও কঠিন পরিশ্রমই হচ্ছে শিক্ষার্থীদের উন্নতির প্রধান সোপান। তাই, শিক্ষার্থীদেরকে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হলে শতভাগ মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। একমাত্র শিক্ষাই সকল প্রকারের অন্ধকার দূর করে সমাজকে আলোকিত করে। মেধাকে বিকশিত করতে পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠাগার কেন্দ্রিক বই পড়ার অভ্যাস গড়ে তুলা আমাদের জন্য অনেক বেশি উপকার বয়ে আনবে। বই মানুষকে কাঙ্খিত সফলতার দিকে নিয়ে যায়।'

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের সাধারণ সম্পাদক ও রামধানা শাহজালাল রহ. ইসলামী পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ইমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিটু লাল চক্রবর্ত্তী, রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আবুল কালাম, গ্রামের প্রবীণ ব্যক্তি ও শিক্ষানুরাগী শামসু মিয়া লালা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু, রামধানা শাহজালাল রহ. ইসলামী পাঠাগারের সাবেক সভাপতি ও স্থায়ী সদস্য সৈয়দ জুয়েল আহমদ, মাওলানা আজিজুর রহমান। 

শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কৃতি শিক্ষার্থী আবু বক্কর এবং স্বাগত বক্তব্য রাখেন রামধানা শাহজালাল (রঃ) ইসলামী পাঠাগারের সাবেক সভাপতি জাকের হাসান। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীেদের মাঝে সনদপত্র, সম্মাননা স্মারক ও গাছের চারা বিতরণ করা হয়। পরে, আয়োজকদের পক্ষ থেকে রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট