গোলাপগঞ্জে প্রবাসীর ৬০ লাখ টাকা আ/ত্মসাতের অ/ভিযোগ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ PM

মি/থ্যা মা/মলা দিয়ে হ/য়রানি

গোলাপগঞ্জে প্রবাসীর ৬০ লাখ টাকা আ/ত্মসাতের অ/ভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ০৫:৪৪:১২ PM

গোলাপগঞ্জে প্রবাসীর ৬০ লাখ টাকা আ/ত্মসাতের অ/ভিযোগ

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে ৬০ লাখ টাকা আত্মসাৎ এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন প্রবাসী আব্দুল আওয়াল পাভেল। পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে কথিত ধর্ষণচেষ্টা মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন উপজেলার বাঘা ইউনিয়নের গৌরাবাড়ি গ্রামের আব্দুল আহাদের ছেলে আব্দুল আওয়াল পাভেল।

লিখিত বক্তব্যে পাভেল জানান, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ডেপুটি বাজার এলাকার কাটাখালপাড় গ্রামের ময়মুনল হক তার খালু। তার খালাতো ভাই কয়েছ আহমদের স্ত্রী সুমাইয়া আক্তার ওরফে কলি বেগমের সঙ্গে তাদের পরিবারের বিরোধ রয়েছে।

পাভেলের দাবি, তার দুই ভাইকে যুক্তরাজ্যে হেলথ কেয়ার ভিসায় পাঠানোর কথা বলে ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৬০ লাখ টাকা নেওয়া হয়। এ ঘটনায় টাকা আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে তার বাবা আব্দুল আহাদ একটি মামলা করেন।

তিনি অভিযোগ করেন, ওই মামলায় জটিলতা তৈরি হওয়ার পর তাকে চাপ ও হয়রানি করার উদ্দেশ্যে কথিত ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়।

সংবাদ সম্মেলনে পাভেল বলেন, গত ১৯ আগস্ট তার বিরুদ্ধে কথিত ধর্ষণচেষ্টার মামলা করেন তার খালাতো ভাই কয়েছ আহমদের স্ত্রী সুমাইয়া আক্তার ওরফে কলি বেগম। মামলাটি তদন্ত করছেন গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ।

এর আগে একই বাদী গত ২৪ জুলাই পাভেল ও তার আরও তিন ভাইয়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, স্বর্ণালংকার ও টাকা-পয়সা চুরির অভিযোগে গোলাপগঞ্জ থানায় আরেকটি মামলা করেন। দুটি মামলার মধ্যে মাত্র ২৫ দিনের ব্যবধান রয়েছে বলে দাবি করেন পাভেল।

তিনি আরও দাবি করেন, ১৯ আগস্ট দায়ের করা কথিত ধর্ষণচেষ্টা মামলার এজাহারে ঘটনার সময় ৭ আগস্ট রাত সাড়ে ১০টা উল্লেখ করা হয়েছে। তবে তার দাবি, ওইদিন বিকেল ৫টার দিকে তিনি গোলাপগঞ্জ থানায় উপস্থিত ছিলেন এবং তার পরিবারের করা অর্থ আত্মসাৎ ও মানব পাচার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাঈদের সঙ্গে সাক্ষাৎ করেন।

পাভেলের ভাষ্য অনুযায়ী, ওই সময় তদন্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সদস্যরা একটি নোহা গাড়ি ও দুটি ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশায় ভাদেশ্বর বাজার এলাকায় যান। সেখানে নাস্তা করার পর অভিযুক্তের বাড়ির দিকে গেলে তাকে পাওয়া যায়নি। পরে পুলিশ সদস্যদের সঙ্গে তিনি গোলাপগঞ্জ থানায় ফিরে আসেন।

পাভেল জানান, পরবর্তীতে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ র‌্যাব-৯-এর সহযোগিতা চায়। এর পর গত ১৬ আগস্ট র‌্যাব-৯ তার মামলার ৪ নম্বর আসামি কয়েছ আহমদকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে কয়েছ আহমদ কারাগারে রয়েছেন। তার স্ত্রী সুমাইয়া আক্তারই পরবর্তী কথিত ধর্ষণচেষ্টা মামলার বাদী বলে দাবি করেন পাভেল।

তিনি আরও বলেন, গত ২১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ তাকে থানায় ডেকে সাক্ষী হিসেবে জবানবন্দি নেন। জবানবন্দি শেষে তাকে একটি কাগজ দেখিয়ে তার নামেও মামলা হয়েছে বলে জানানো হয়।

পাভেলের দাবি, পরে তাকে থানায় আটক রাখা হয় এবং বিভিন্ন গণমাধ্যমে তাকে টিকরবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রচার করা হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল আওয়াল পাভেল অভিযোগ করেন, তিনি প্রবাসী হওয়ায় তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একের পর এক মামলা করা হচ্ছে। প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশ করে পুলিশ দুটি পক্ষের মধ্যে একাধিক মামলা সাজিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্র তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অপর পক্ষের বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।

পাভেল তার পরিবারের কাছ থেকে আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা ৬০ লাখ টাকা উদ্ধারের ব্যবস্থা, কথিত মিথ্যা মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা