নিজ হাতে গড়া মাদ্রাসা থেকেই রাজকীয় বিদায় নিলেন হাবিব উল্যাহ বাহার
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ PM

নিজ হাতে গড়া মাদ্রাসা থেকেই রাজকীয় বিদায় নিলেন হাবিব উল্যাহ বাহার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ০৮:৫৪:০৭ PM

নিজ হাতে গড়া মাদ্রাসা থেকেই রাজকীয় বিদায় নিলেন হাবিব উল্যাহ বাহার

সংগৃহীত


পেশাগত জীবনে স্বপ্নের শুরু ও শেষ দুটোই দেখেছেন মাদ্রাসাশিক্ষক এম হাবিব উল্যাহ বাহার। স্বপ্ন পূরণে নিজেই প্রতিষ্ঠা করলেন মাদ্রাসা। পেশাগত শেষ দিনটিও পার করেছেন একই মাদ্রাসা থেকে। ৪০ বছর ৬ মাসের বছরের পেশাগত জীবন ছেড়ে নিলেন বিদায়। নিজের গড়ে তোলা প্রতিষ্ঠান থেকে বিদায়টি ছিল রাজকীয়।আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় এম হাবিব উল্যাহ বাহারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তিনি মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা এবং সুপার ছিলেন। ১৯৮৪ সালে তিনি এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ফুল, ক্রেস্টসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। পরে তাকে ফুলে সজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।চর ফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শওকত হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান।

বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন আল ফারুকী, সানম্যান গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসফিক মান্নান, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, জামায়াতের কমলনগর উপজেলা আমীর আবুল খায়ের, ম্যানেজিং কমিটির সদস্য ছিদ্দিক উল্লাহ, চরফলকন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম ও সমাজসেবক আক্তার মাহমুদ প্রমুখ।বিদায় সংবর্ধনায় পেশাগত জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে এম হাবিব উল্যাহ বাহার বলেন, ‘মাদ্রাসাটি আমি নিজ হাতে গড়ে তুলেছি। আজ স্বপ্নের প্রতিষ্ঠানটি ছেড়ে যাচ্ছি। প্রতিষ্ঠানটির প্রতি মায়া জমে গেছে। এ মায়া কখনো শেষ হবে না। সবাই আমার জন্য দোয়া করবেন।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট