চলতি মাসেই একাধিক কালবৈশাখীর শঙ্কা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ PM

চলতি মাসেই একাধিক কালবৈশাখীর শঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ১২:০২:১৬ PM

চলতি মাসেই একাধিক কালবৈশাখীর শঙ্কা

ফাইল ছবি


মার্চ মাসজুড়ে তাপমাত্রা বাড়তে থাকবে। মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসেই দেশে কয়েকটি কালবৈশাখী বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

রোববার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এমন তথ্য জানিয়েছে। 

অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, চলতি মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এ মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১-২টি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

উল্লেখ্য, থার্মোমিটারের পারদ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলেন। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

গত ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার গতিপ্রকৃতিও পূর্বাভাসে তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে, এ সমেয় সারাদেশে স্বাভাবিকের চেয়ে শতকরা ৩৬ ভাগ কম বৃষ্টিপাত হয়েছে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। মার্চ মাসেও সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

জানুয়ারি মাসে ৩ ধাপে দেশের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। গত ২৮ জানুয়ারি তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ফেব্রুয়ারি মাসেও দুই ধাপে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে। আগেরদিন চুয়াডাঙ্গায় যা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাঙ্গামাটিতে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতর আরো জানায়, সোমবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার