গরমের শুরুতেই বেঁকে গেলো রেললাইন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ PM

গরমের শুরুতেই বেঁকে গেলো রেললাইন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ০২:১৭:৫৩ AM

গরমের শুরুতেই বেঁকে গেলো রেললাইন

গরমের শুরুতেই বেঁকে গেলো রেললাইন।


গরম আসতে না আসতেই এর প্রভাব পড়লো রেললাইনে। কম তাপমাত্রাতেও ঢাকা-সিলেট রেলপথের ১৫ ফুট রেললাইন বাঁকা হয়ে গেছে।

রবিবার (০৩ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশনের কিছুটা দূরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাইন মেরামত করে দেন রেলওয়ের কর্মীরা। তবে ওই সময়ে ট্রেনের শিডিউল না থাকায় চলাচলে কোনও ধরনের ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্টরা।

রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন বেঁকে যাওয়া স্বাভাবিক। দিনের স্বাভাবিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস হলে রেললাইনে সেটা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তাপমাত্রা বেশি হলে রেলের পাত প্রসারিত হয়ে বেঁকে যাওয়ার ঝুঁকি থাকে।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান তারেক বলেন, ‘ঢাকা-সিলেট রেলপথের আজমপুর-মুকুন্দপুর এলাকায় ১৫ ফুটের মতো লাইন বাঁকা হয়ে গিয়েছিল। রেলপথের দায়িত্বে থাকা লোকজন দুপুর ২টার দিকে বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে মেরামত করে দেন।’

রবিবার জেলার তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে তবু কেন রেললাইন বেঁকে গেলো এমন প্রশ্নের জবাবে সহকারী নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এখনও তেমন গরম পড়েনি, এটা সত্য। তবে কম গরমেও রেললাইন বাঁকা হতে পারে। বিশেষ করে রেলপথের যেসব স্থানে বাঁক আছে, সেখানে কম গরমেও লাইন বাঁকা হতে পারে। এ ব্যাপারে চালকদের সতর্কতার সঙ্গে ট্রেন চালাতে বলেছি আমরা।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার