বাগেরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ভ্যান চালক আটক
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ PM

বাগেরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ভ্যান চালক আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ১০:২২:৫৪ AM

বাগেরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ভ্যান চালক আটক


বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ বছরের শিশুকের ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. লাভলু শেখ (৪০) নামের এক ভ্যান চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (৩ মার্চ) বিকেলে উপজেলার ব্রাহ্মণকাঠী গ্রাম থেকে এই ভ্যান চালককে আটক করা হয়। এর আগে দুপুর একটার দিকে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মো. লাভলু শেখ। এসময় শিশুর কান্না টের পেয়ে তার মা দৌড়ে আসলে পালিয়ে যায় লাভলু। পরে স্থানীয়রা লাভলুকে আটক করে ৯৯৯ এ ফোন দেয়।

আটক মো. লাভলু শেখ ব্রাহ্মণকাঠী গ্রামের শেখ আইনুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোরেলগঞ্জ উপজেলার সেলিমাবাদ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. বাবন উদ্দিন বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ভ্যান চালক মো. লাভলু শেখকে আটক করি।

আটক লাভলুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার