রেস্টুরেন্টে আপত্তিকর অবস্থায় ১০ জোড়া প্রেমিক-প্রেমিকা আটক
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ PM

রেস্টুরেন্টে আপত্তিকর অবস্থায় ১০ জোড়া প্রেমিক-প্রেমিকা আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ০২:১৩:৩৮ AM

রেস্টুরেন্টে আপত্তিকর অবস্থায় ১০ জোড়া প্রেমিক-প্রেমিকা আটক

রেস্টুরেন্টে আপত্তিকর অবস্থায় ১০ জোড়া প্রেমিক-প্রেমিকা আটক।


নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজারে ”দারুচিনি ভুতের আড্ডা” নামে একটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আপত্তিকর অবস্থায় ১০ জোড়া প্রেমিক-প্রেমিকা আটক করেছে উপজেলা প্রশাসন।  

রোববার (৩ মার্চ) দুপুরে তাদের আটক করে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহাম্মেদ। এ সময় আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহসহ পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা তার সঙ্গে ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ জানান, দীর্ঘ দিন ধরে পৌর বাজারের এ রেস্টুরেন্টটিতে স্কুল কলেজ পড়ুয়া বখাটে ছাত্র-ছাত্রীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে এসে আপত্তিকর অবস্থায় আড্ডায় লিপ্ত হয়। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই এক পর্যায়ে আজ এ অভিযানে ১০  জোড় প্রেমিক-প্রেমিকাসহ রেস্টুরেন্টের চারজন স্টাফকে আটক করে উপজেলা প্রশাসনের জিম্মায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।  

পরে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় আটকদের ছেড়ে দেওয়া হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার