দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি নিহত
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ PM

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ০২:২৫:১৫ AM

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি নিহত

প্রতিকী ছবি


দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি প্রবাসী ও তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছে তাদের দুই সন্তান।

স্থানীয় সময় রোববার (৩ মার্চ) সন্ধ্যার দিকে আফ্রিকার জোহানের্সবাগ স্টেটে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত দম্পতি হলেন - মো. মহিন ভূঞা (৩২) ও তার স্ত্রী রুনা আক্তার (২২)।

মহিনের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। সেখানের অর্জুনতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়ির মো. হোসেন ভূঞার ছেলে তিনি। একই উপজেলার কেশারপাড় ইউনিয়নেরে জমাদার বাড়ির মো. লিটনের মেয়ে রুনা আক্তার।

অর্জুনতলা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুর জব্বার এ দম্পতির মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, রোববার সন্ধ্যার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা জোহানের্সবাগে মহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে। ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী-স্ত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, রোববার দিবাগত রাত ২টার দিকে আফ্রিকায় থাকা নিহতের ছোট দুই ভাই বিষয়টি দেশের বাড়িতে জানায়। প্রাথমিকভাবে এর থেকে বেশি কিছু আমরা এখনো জানতে পাননি। ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে।       

নিহতের ছোট ভাই মো. মফিজ ভূঞা জানান, জীবিকার সন্ধানে আমার বড় ভাই মহিন ২০০৮ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এরপর ছয় বছর আগে তার স্ত্রীকে নিয়ে যায়। আমার ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সন্ত্রাসীরা ভাবিসহ আমার বড় ভাইকে গুলি করে হত্যা করেছে।  

আজ সোমবার সকালে নিহত প্রবাসীর গ্রামের বাড়ির মসজিদের মাইকে তাদের মৃত্যু সংবাদ এলাকাবাসীকে জানানো হয়েছে। এতে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  

নিহতের পরিবার তাদের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।  

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার