মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মাওলানা লুৎফুর রহমান
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩১ PM

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মাওলানা লুৎফুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ০৫:৫৯:৩১ AM

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মাওলানা লুৎফুর রহমান

মাওলানা লুৎফুর রহমান এর জানাজার দৃশ্য।


বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, প্রবীণ আলেম ইসলামি আলোচক ও বক্তা মাওলানা লুৎফুর রহমাননের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় এবং সাড়ে ১০টায় বদরপুর কেন্দ্রীয় মসজিদ-মাদরাসা প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে বদরপুর গ্রামে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়।

জানাজায় জামায়াতের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহ-সেক্রেটারি এটিএম মাসুম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি রুহুল আমিন, শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ড. রেজাউল করিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইমতিয়াজ আরাফাত, করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মির্জা, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (৩ মার্চ) দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। গত ১৪ ফেব্রুয়ারি (বুধবার) ব্যথা অনুভব করেন মাওলানা লুৎফুর রহমান। তাৎক্ষণিক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মাওলানা লুৎফুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। তিনি পাঁচ মেয়ে ও দুই ছেলের জনক। মাওলানা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার