সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ PM

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ১২:৩৩:১৬ PM

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এই বন্দরের ৩১ জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

স্থলবন্দর সূত্রে থেকে জানা যায়, আইপি রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ২৯ জন আমদানিকারক ৩৮ হাজার মেট্রিক টনের মতো  এবং মার্চ মাসে দুইজন আমদানিকারক ১ হাজার মেট্রিক টনের মতো পেঁয়াজ আমদানির অনুমতি পায়। যা এই চলতি অর্থবছরের যেকোনো সময় আমদানিকারকরা আমদানি করতে পারবেন।

সমীর চন্দ্র ঘোষ জানান, সোনামসজিদ স্থলবন্দরের ৩১ জন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। তারা ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন