চিনির কারখানায় আগুন : পরিবেশের ক্ষতি নিরূপণে কমিটি গঠন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ PM

চিনির কারখানায় আগুন : পরিবেশের ক্ষতি নিরূপণে কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৯:১২:৩৭ AM

চিনির কারখানায় আগুন : পরিবেশের ক্ষতি নিরূপণে কমিটি গঠন

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরে চিনির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর। কারখানার সরেজমিন পরিদর্শন করে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব নিরূপণ, ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ এবং এ ঘটনায় বর্ণিত ক্ষতির প্রশমন ও প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ বা প্রস্তাবনা দেওয়ার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ স্বাক্ষরিত গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (অতি. দায়িত্ব) হিল্লোল বিশ্বাসকে।

কমিটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, বরাবর পাঠানোর জন্য বলা হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রামের জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আজ (বৃহস্পতিবার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন