ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ PM

ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ১০:০০:৩১ AM

ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত


নীলফামারীতে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি তোলার চেষ্টার সময় মামুন ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নীলফামারী কলেজ রেলস্টেশনের কাছে সরকারপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

মামুন নীলফামারী পৌর এলাকার মাছুয়াপাড়া মহল্লার মৃত আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল মামুন। এসময় চিলাহাটি থেকে পার্বতীপুরের উদ্দেশে ট্রেনের একটি ইঞ্জিন ওই রেললাইন দিয়ে যাচ্ছিল। পরে রেললাইন থেকে সরে গিয়ে মোবাইল দিয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করলে ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন