যে রেকর্ড সাকিব ছাড়া আর কারও নেই
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৩ AM

যে রেকর্ড সাকিব ছাড়া আর কারও নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৩ ০২:৩৯:৫১ AM

যে রেকর্ড সাকিব ছাড়া আর কারও নেই

ছবি সংগৃহীত


মঙ্গলবার (১১ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নামার পর থেকেই সাকিব আল হাসানের ভক্তরা প্রহর গুনছিলেন আরেকটি রেকর্ড দেখার জন্য। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে সাকিবের মোট রান ছিল ১৩ হাজার ৯৭১।

হিসেব করলে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁতে এদিন সাকিবের দরকার ছিল ২৯ রান। সেই রান ১৫তম ওভারেই ছুঁয়ে ফেলেন তারকা এই অলরাউন্ডার। ২৯ রান সংগ্রহের সেই মুহূর্তেই ভিন্ন এক ক্লাবে প্রবেশ করেন সাকিব, যা আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনো দেখেনি কেউ।

সাকিবই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় যিনি ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন। সাকিবের ভক্ত কিংবা সাধারণ দর্শকদের মনে একটি প্রশ্ন বাসা বাঁধতেই পারে! এটি কিই-বা এমন অর্জন? তাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো কমপক্ষে  ১২ হাজার রান ও ৬০০ উইকেটের এই ‘ডাবল ক্লাবে’ কেবল সাকিব একাই! সাবেক তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের রান সাকিবের থেকে অনেক বেশি থাকলেও উইকেট কেবল ৫৭৭।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী