বরগুনায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, পারাপারে ভোগান্তি
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩১ AM

বরগুনায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, পারাপারে ভোগান্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০১:২৬:২৫ AM

বরগুনায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, পারাপারে ভোগান্তি


ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন হাজারও মানুষের চলাচল। ব্রিজের ওপর হালকা যানবাহন উঠলেই একটি ঝাঁকুনি অনুভূত হয়।

সংস্কার না করায় যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

বরগুনা সদর উপজেলার মীর মহল বাজার-বেতাগী উপজেলার জনতা বাজারের সংযোগ সড়ক বর্ডার খালের ৮০ মিটার পুরাতন জরাজীর্ণ ব্রিজটিতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া অন্যান্য রেলিংও অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। ইতিমধ্যে কয়েক দফায় ব্রিজের পূর্ণ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও পথচারীরা।

ভুক্তভোগী এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত ব্রিজটি অকেজো হয়ে পরে রয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ এ ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা যাওয়া আসা করেন। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই।  ন

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে টেন্ডার প্রক্রিয়া চলছে বলে শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত সেতু নির্মাণের কাজের অগ্রগতির খবর নেই।  

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে এই সেতুসহ বেশ কয়েকটি সেতু সংস্কার করা হয়েছে। সেতুটি এখন দ্রুত পুনর্নির্মাণ না করলে ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (অ. দা.) মো. সাইফুল ইসলাম বলেন, সেতুটি পুনর্নির্মাণের জন্য মাটি পরীক্ষা করা হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি