‘ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া’
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৫ PM

‘ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ১২:০৫:৫২ PM

‘ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া’

ছবি: সংগৃহীত


সম্প্রতি রাশিয়ার হুমকি উপেক্ষা করে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। তাদের এই পদক্ষেপকে অর্থহীন আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিনল্যান্ড সীমান্তে সেনা ও প্রয়োজনীয় অস্ত্র মোতায়েন করা হবে। এর আগে পুতিন বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের চেয়ে অত্যাধুনিক।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত। একইসঙ্গে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায়, তবে তা যুদ্ধ দীর্ঘায়িত করার একটি ষড়যন্ত্র বলে বিবেচিত হবে ও মস্কো তার উপযুক্ত জবাব দেবে।

রাশিয়ায় ও ইউক্রেনের মধ্যে যে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তা কোথায় গিয়ে শেষ হবে তার কোনো ইঙ্গিত মিলছে না। সম্প্রতি দুই পক্ষই হামলা জোরদার করেছে। বিশেষ করে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে।

জানা গেছে, সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্রের বড় ভাণ্ডার রয়েছে রাশিয়ার, যা সংখ্যায় অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী, পুতিনের নিয়ন্ত্রণে পাঁচ হাজার ৫৮০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে