হাতিরপুলে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

হাতিরপুলে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ০৭:২৯:০৮ পূর্বাহ্ন

হাতিরপুলে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ছবি: সংগৃহীত


রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ভেতরের দিকে আগুন লেগেছে। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। তবে দ্বিতীয় তলার জানালার কাঁচ ভাঙার পর ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যাছে।

এদিকে আগুনের খবরে ঘটনাস্থলে উৎসুক জনতা ও দোকান মালিক-কর্মচারীদের ভিড় করতে দেখা গেছে। শেষ খবর পাওয়া অনুযায়ী— আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান , হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ৬তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। ভবনটির নাম রাজ কমপ্লেক্স।  প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কিছুই জানাতে পারেননি ফায়ারের এ কর্মকর্তা।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন