সংকট মোকাবিলা করেই দেশ এগিয়ে যাচ্ছে
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৮ AM

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী

সংকট মোকাবিলা করেই দেশ এগিয়ে যাচ্ছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০১:২৪:২৩ AM

সংকট মোকাবিলা করেই দেশ এগিয়ে যাচ্ছে

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান



পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘দেশের অর্থনীতিতে কিছু সংকট দেখা দিয়েছে। আমরা এসব সংকট মোকাবিলা করতে কাজ করছি। একটু অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে।’ তিনি বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের প্রচেষ্টা সর্বমহলে প্রশংসনীয়। গ্রামের মানুষের জন্য ঘরে ঘরে বিদ্যুৎ, বয়স্কভাতা, বিধবাভাতাসহ নানাভাবে মানুষের পাশে রয়েছে সরকার।’

গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যাগে আয়োজিত এক হাজার মানুষের মধ্যে নলকূপ ও ল্যাট্রিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী আরও বলেন, ‘আমি গত ১৫ বছর ধরে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আপনাদের জন্য কাজ করেছি। আগামী দিনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আপনাদের সমর্থন নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রে ভয়ের কোন কারণ নেই। আমরা ভেদাভেদ ভুলে দেশের জন্য কাজ করতে চাই।’ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ব্যাংকার শাহাদাত মান্নান অভি, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আঙ্গুর মিয়া, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, কাউন্সিলর সফিকুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।
পরে পরিকল্পনা মন্ত্রীসহ অতিথিরা দুই শতাধিক হতদরিদ্র পরিবারের হাতে একটি করে নলকূপ ও আট শতাধিক পরিবারের হাতে একটি করে স্যানিটারি ল্যাট্রিনের স্লিপ তুলে দেন।

হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১২০ জন খামারীদের  মাঝে ২টি করে ভেড়া দেওয়া হয়। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






অ/দা