বুলিংয়ের প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েছিলেন অবন্তিকা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

বুলিংয়ের প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েছিলেন অবন্তিকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ০৪:৩০:৩৩ পূর্বাহ্ন

বুলিংয়ের প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েছিলেন অবন্তিকা


সহকারী প্রক্টর ও সহপাঠীকে দায়ী করে শুক্রবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকা। এ ঘটনার তিন মাস আগে প্রক্টর অফিসে বুলিংয়ের শিকার হওয়ার ঘটনায় প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েছিলেন।

কিন্তু এ ঘটনার কোনো সুরাহা হয়নি।

শনিবার (১৬ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ অভিযোগ দেওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, সে তিন মাস আগে একটা অভিযোগ দিয়েছিল। সেটা আমি গতকালই খুঁজে বের করেছি। তখন আমি দায়িত্বে ছিলাম না।

তিনি আরও বলেন, অভিযোগ দেওয়ার পর এটা নিয়ে কেন কাজ করা হয়নি, এটা নিয়ে খোঁজ নিচ্ছি। আর আমি যেটা জানতে পেরেছি, সে অভিযোগ দেওয়ার পর আর প্রক্টর অফিসে আসেনি।

অভিযোগে কি বলেছিল জানতে চাইলে তিনি বলেন, অভিযোগে সে বলেছিল আম্মান ও তার বন্ধুরা তাকে বিভিন্ন সময়ে ক্যাম্পাসে টিজ করেছে, তাকে বুলিং করা হচ্ছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সে অভিযোগ করেছিল।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, একটা অভিযোগ সে নভেম্বর মাসে দিয়েছিল। এ বিষয়ে তাকে অফিসে ডাকা হলে সে আর যোগাযোগ করেনি। তাই পরে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন