আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ১০:২৬:৫২ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত


বরিশালের হিজলায় সয়াবিন ক্ষেত থেকে এক আওয়ামী লীগের নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত থাকায় একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) দুপুুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হিজলা থানার ওসি মো. জুবাইর আহমেদ। নিহত জামাল মাঝি বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) পংকজ দেব নাথের অনুসারী ও হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

নিহতের স্ত্রী আঁখি বেগম জানিয়েছেন, রাতে বাড়ি না ফেরায় ২টার দিকে স্বামী জামাল মাঝির মোবাইল ফোনে কল দেওয়া হয়। তখন তিনি জানিয়েছিলেন, ভালো আছেন ও নিরাপদে আছেন। সকাল ৯টার দিকে তিনি জানতে পারেন, তার স্বামীর মরদেহ ক্ষেতে পড়ে আছে।

আঁখির অভিযোগ, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালীর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় লাশ পেয়েছি। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ কাজ করেছে—তা জানি না। এ ব্যাপারে তদন্ত চলছে।’

জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন