সৌম্যদের বিপক্ষে ব্যাটিংয়ে লঙ্কানদের উড়ন্ত শুরু
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ AM

সৌম্যদের বিপক্ষে ব্যাটিংয়ে লঙ্কানদের উড়ন্ত শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৩ ১২:৪৪:৫৮ PM

সৌম্যদের বিপক্ষে ব্যাটিংয়ে লঙ্কানদের উড়ন্ত শুরু

ছবি সংগৃহীত


শ্রীলঙ্কার মাটিতে আজ (১৩ জুলাই) থেকে শুরু হয়েছে ইমার্জিং এশিয়া কাপের আসর। উদ্বোধনী দিনে স্বাগতিকদের মুখোমুখি বাংলাদেশ ইমার্জিং দল। ম্যাচের শুরুতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়েছে লঙ্কানদের। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে তারা ৫৯ রান সংগ্রহ করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভারে ১ উইকেটে ৯৮ রান করেছে শ্রীলঙ্কা। ওপেনার বিনুরা ফার্নান্দো ৪৭ (৫৩ বল) এবং মিনোদ ভানুকা ১৯ রানে অপরাজিত আছেন। এর আগে ওপেনার লাসিথ ক্রুসপুলেকে ফিরিয়েছেন টাইগার স্পিনার শেখ মেহেদী। নাঈম শেখের তালুবন্দী হওয়ার আগে ক্রুসপুলে করেছেন ৩১ রান (২৮ বল)।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের ম্যাচটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে।

শ্রীলঙ্কা ‌‘এ’ দলের একাদশ : আভিষকা ফার্নান্দো, লাসিথ ক্রুসপুলে, দুনিথ ওয়েল্লালাগে (অধিনায়ক), পাসিন্দু সুরিয়াবান্দারা, আসেন বান্দারা, মিনোদ ভানুকা, সেহান আরচ্চিগে, চামিকা করুনারত্নে, দুশান হেমন্ত, বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান।

বাংলাদেশ ‘এ’ দলের একাদশ : সাইফ হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী ও নাঈম শেখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী