চট্রগ্রামে অগ্নিদগ্ধ হয়ে হবিগঞ্জের ৪ চারজনের মৃত্যু
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

চট্রগ্রামে অগ্নিদগ্ধ হয়ে হবিগঞ্জের ৪ চারজনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০১:০৮:৪৬ পূর্বাহ্ন

চট্রগ্রামে অগ্নিদগ্ধ হয়ে হবিগঞ্জের ৪ চারজনের মৃত্যু

প্রতিকী ছবি


চট্রগ্রামের চাঁদগাঁওয়ের বাহির সিগন্যাল এলাকায় গত ৭ মার্চ মধ্যরাতে গ্যাস লিকেজ হয়ে ভবনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জের পৌর এলাকার নজির হোসেন (৩৫) সহ জেলার বিভিন্ন স্হানের ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকালে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন নজির হোসেন। এছাড়া একই হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নজির হোসেনের স্ত্রী দিপালী আক্তার৷ মৃত নজির হোসেন আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফ নগরের মৃত লালমণ মিয়ার পুত্র।

এর আগে গত ১১ মার্চ একই ঘঠণায় চিকিৎসাধীন অবস্থায় জেলার নবীগঞ্জ উপজেলার রামপুর বাসিন্দা ফজলুর রহমানের পুত্র লিমন (১৮) হবিগঞ্জের উমেদনগর এলাকার সামছুউদ্দিনের পুত্র হোসাইন (৬) মৃত্যু বরণ করেন। এছাড়া নবীগঞ্জের রামপুরের বাসিন্দা আব্দুল জব্বারের পুত্র রাসেল (১০) চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ই মার্চ মৃত্যুবরণ করেন।

নজির হোসেনের পারিবারিক সুত্রে জানাগেছে, জীবিকার তাগিদে নজির হোসেন পরিবার নিয়ে চট্টগ্রামের চান্দগাঁওয়ের বাহির সিগনাল

এলাকার টেকবাজারের উসমান গণি ভবনের তৃতীয় তলায় বাস করতেন।

গত ৭ মার্চ (বৃহস্পতিবার) রাত দেড়টার দিকে গ্যাস লিকেজ থেকে ভবনটি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালুর ঘাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সহায়তায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দগ্ধ হন নজির হোসেন (৩৫) তার স্ত্রী দিপালী আক্তার সহ ১১ জন।

ফায়ার সার্ভিসের সহযোগীতায় রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা । পরদিন তাদের মধ্যে ১০ জনের অবস্থা অবনতির দিকে গেলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে নজির হোসেন মৃত্যু বরণ করেন।

নজিরের বড়ভাই নওশের মিয়া জানান, ৮ মার্চ দুপুরে খবর পেয়ে ঢাকা যাই। গতকাল শুক্রবার সকালে নজির হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শুক্রবার রাত এগারোটায় নজির হোসেনের মরদেহ আজমিরীগঞ্জে নিয়ে আসা হয়। একইদিন রাত সাড়ে এগারোটায় পৌরসভার শরীফ নগর শাহী ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে শরীফনগর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত
জগন্নাথপুরে ৫০০ ফুট কাঁচা রাস্তায় ভো/গান্তি