শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৬ AM

শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০১:০৪:৫২ AM

শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত


হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

রবিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের শুরুতে  শায়েস্তাগঞ্জ রেলওয়ে পাকিংয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মুবারক হোসেন ভুঁইয়া, জেলা পরিষদের সাবেক  সদস্য আব্দুল্লাহ সরদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাস তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন, বীর মুক্তিযোদ্ধা  সুনীল দেব, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক চৌধুরী মাহতাব, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রকিব প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া  শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ