হবিগঞ্জে তথ্য চাইতে এসে ‘স্যার’ না ডাকায় কালবেলার সাংবাদিকের উপর চটলেন ইউএনও
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের

হবিগঞ্জে তথ্য চাইতে এসে ‘স্যার’ না ডাকায় কালবেলার সাংবাদিকের উপর চটলেন ইউএনও

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৫:৩৫:১২ পূর্বাহ্ন

হবিগঞ্জে তথ্য চাইতে এসে ‘স্যার’ না ডাকায় কালবেলার সাংবাদিকের উপর চটলেন ইউএনও

অভিযুক্ত মাধবপুরের ইউএনও একেএম ফয়সাল।


হবিগঞ্জ জেলার মাধবপুরের ইউএনও এ কে এম ফয়সালককে স্যার না ডাকায় কালবেলার মাধবপুর প্রতিনিধি মুজাহিদ মসির উপর চটলেন ওই ইউএনও। এ নিয়ে উপজেলার বেশিরভাগ সাংবাদিক ও সচেতনমহলে ইউএনওর বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে।

এ ঘটনার তদন্তের দাবীতে হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, রবিবার (৭ মার্চ) অফিসে খোলা দেখায় কালবেলার প্রতিনিধি মুজাহিদ মসি স্থানীয় দাখিল পরীক্ষা কেন্দ্রের তথ্য প্রাপ্তির আবেদনের জবাব আনতে গেলে ইউএনওকে "ভাই" বলে  সম্বোধন করায় উত্তেজনা প্রদর্শন করেন অফিসে সবার সামনে। এ সময় পাশে বসে থাকা এসিল্যান্ড রাহাত বিন কুতুকে ইউএনওকে সমর্থন করেন অপমান করারও চেষ্টা করেন।ওই ইউএনও ও এসিল্যান্ড তখন বলেন,প্রথম শ্রেণীর কর্মকর্তাদের উপজেলা লেভেলের সাংবাদিকরা কোনভাবেই ভাই বলে সম্বোধন করতে পারেন।আমরা তাদের আত্বীয়-স্বজন নই।

মাধবপুর রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক নারায়ন সরকার নয়ন বলেন,সাংবাদিকরা তথ্য খুঁজে জনগণের সামনে পেশ করেন।অহংকারী জমিদার মাইন্ডের কতিপয় ইউএনওদের  স্যার ডাক শুনার খায়েশ সম্পূর্ণ আইন বিধিও গণতন্ত্র বিরোধী। অনতিবিলম্বে সাংবাদিক মজাহিদ মসিকে দ্রুত তার আবেদিত তথ্য প্রদান ও ক্ষমা না চাইলে আমরা সাংবাদিকরা মিলে মানববন্ধনের আয়োজন করবো।

এ বিষয়ে জানতে ইউএনও কেএম ফয়সালকে একবার ফোন দেওয়া হলেও ফোন রিসিভ হয়নি।

ভুক্তভোগী সাংবাদিক মুজাহিদ মসি জানান,ইউএনও নিজেই আমকে চিঠি দিয়ে ৫ কর্ম দিবসের মধ্যে তথ্য নিয়ে যেতে বলেছেন। এখন সে তথ্য দিতে গরিমসি করছে উল্টো আমাকে স্যার না ডাকার অজুহাতে আমাকে অপমান করতে চাইছেন।

ওই তথ্য ফাঁস হলে নিজেই দুর্নীতি দায়ে ফেসে যেতে পারেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকি, এনডিসি জানান, সাংবাদিকদের কাউকেই যত বড় কর্মকর্তা হউক না কেন কাউকে স্যার বলে ডাকার নিয়ম নেই। তথ্য নিতে আসা কালবেলার সাংবাদিকের সাথে ইউএনও বেশামাল আচরনের বিষয়টা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবেই আর তথ্যও দেয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত
জগন্নাথপুরে ৫০০ ফুট কাঁচা রাস্তায় ভো/গান্তি