আমি নির্বাচিত না হলে আমেরিকায় রক্তের বন্যা বয়ে যাবে : ট্রাম্প
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৩ PM

আমি নির্বাচিত না হলে আমেরিকায় রক্তের বন্যা বয়ে যাবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৭:১৩:৫৪ AM

আমি নির্বাচিত না হলে আমেরিকায় রক্তের বন্যা বয়ে যাবে : ট্রাম্প

ছবি : সংগৃহীত


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আগে প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট থাকার সময় নানা ধরণের কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেন। এবং বিরোধী পক্ষের দাবি তাকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট বানিয়েছেন। সেই ডোনাল্ড ট্রাম্প এবার আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন। এবং যথারীতি এমন সব বক্তব্য রাখছেন নির্বাচনি প্রচার সভায় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও আতঙ্ক ছড়াচ্ছে।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী না হলে আমেরিকায় রক্তের বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, “আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী না হলে আমেরিকায় গণতন্ত্রের অবসান ঘটবে এবং দেশজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে।”

স্থানীয় সময় শনিবার ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প।

তবে রক্তের বন্যা দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কী বোঝাতে চেয়েছেন, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।

৭৭ বছর বয়সী ট্রাম্প এসময় বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন। বাইডেনের সমালোচনা করে তিনি বলেন, চীন মেক্সিকোতে গাড়ি বানিয়ে তা আমেরিকায় বিক্রি করছে। আমি নির্বাচিত হলে তারা এটি করতে পারবে না। আমি যদি নির্বাচিত না হই তাহলে দেশজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিজ নিজ দল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টি থেকে নিজেদের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত করেছেন জো বাইডেন ও ট্রাম্প। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, পলিটিকো, ডেকান হেরাল্ড, সিএনবিসি

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা