মাধবপুরে গাঁজা পাচারকালে আটক ১
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৬ AM

মাধবপুরে গাঁজা পাচারকালে আটক ১

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৯:৫৪:৩৫ AM

মাধবপুরে গাঁজা পাচারকালে আটক ১

মাধবপুরে গাঁজা পাচারকালে আটক ১।


হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ২ কেজি গাঁজা সহ রাজু আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।

আটককৃত হলেন, রাজধানী ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার জাজিরা থানার কবিরাজকান্দি এলকার মৃত আঃ মোতালিবের ছেলে।

রবিবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজা মাদক পাচারকারী কে আটক করে পুলিশ। 

মাধবপুর থানার পুলিশ অফিসার শানস্-ই তাব্রীজ জানান, আজ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয় ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঞ্জাবি পরিধান করা এক যুবক পালাইয়া যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। আটকের পর ওই যুবকে তল্লাশি করলে পুলিশ সহ আশপাশের উপস্থিত জনগণ যুবকের শরীরে দেখতে পায় অভিনব কায়দায় গাঁজা টেপ দিয়ে পেচিয়ে বুক থেকে কোমর পর্যন্ত পরিধান অবস্থায় মাদক কারবারি কে পুলিশ আটক করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ