দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন রাখি!
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫২ PM

দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন রাখি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ১২:২৮:৫৬ PM

দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন রাখি!

ছবি: সংগৃহীত


অনেকদিন থেকেই পারিবারিক কলহ নিয়ে আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। গত বছর মে মাসে চুপিসারে আদিল খান দুরানির সঙ্গে বিয়ের কয়েক পরেই বিচ্ছেদ হয় রাখির। চলতি মাসেই ‘বিগ বস্ ১২’র প্রতিযোগী সোমি খানকে বিয়ে করেন আদিল। এরই মধ্যে জানা গেলো রাখির নামে এফআইআর দায়ের করেছেন আদিল।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রাখির নামে বেশকিছু অভিযোগ দিয়ে এফআইআর দায়ের করেছেন তার প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। পাশপাশি আদিল জানান, এই মুহূর্তে গ্রেপ্তারের ভয়ে নাকি দেশছাড়া রাখি। রয়েছেন দুবাইতে। দেশে ফিরলে দু’ঘণ্টার মধ্যেই গ্রেপতার করা হবে তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিল বলেন, ‘আমি একগুচ্ছ কেস করেছি রাখির উপর। যেগুলোয় জামিন পাচ্ছে না রাখি। সেই কারণে গত মাস চারেক ধরে ভারত ছেড়ে দুবাইতে গিয়ে উঠেছে। যে দিন দেশে ফিরবে, সে দিনই দুঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে ওকে।’

মাস কয়েক আগেই জানা যায়, ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অভিযোগ তুলে রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার সাবকে স্বামী আদিল। আদিলের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হতে পারে— এ আশঙ্কা থেকে নাকি আগেভাগেই আদালতের দ্বারস্থও হয়েছেন তিনি।

‘বিগ বস’ খ্যাত তারকার বিরুদ্ধে গোপন ভিডিও ফাঁসের অভিযোগ তুলে অম্বোলী থানায় এফআইআর দায়ের করেছিলেন আদিল। সেই মামলাতেই আদালতের কাছে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আর্জি জানিয়েছিলেন তিনি। সেই আর্জিমাফিক রাখিকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে আদালত রাজি হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক