হবিগঞ্জে লুটপাটের মামলায় ইউপি সদস্যের কারাদণ্ড
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৫ AM

হবিগঞ্জে লুটপাটের মামলায় ইউপি সদস্যের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ১১:০৭:৫২ AM

হবিগঞ্জে লুটপাটের মামলায় ইউপি সদস্যের কারাদণ্ড

সাজাপ্রাপ্ত জ্যোতি বিকাশ দাস ছোটন - ফাইল ছবি


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) জ্যোতি বিকাশ দাস ছোটনকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেন আদালত।

সোমবার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত-১ এর বিচারক রিয়াজ উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত জ্যোতি বিকাশ দাস ছোটন চাঁনপুর গ্রামের মৃত যুবরাজ দাসের ছেলে। 

জানা যায়, ইউপি সদস্য জ্যোতি বিকাশ তার দলবল নিয়ে একই গ্রামের মৃত আব্দুল মোচ্ছাব্বির চৌধুরীর ছেলে আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজের বাড়িতে ২০২৩ সালের ৫ জানুয়ারি হামলা করেন। এ সময় তারা বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করেন। পরবর্তীতে এ ঘটনায় আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জ্যোতি বিকাশ আদালতে উপস্থিত ছিলেন। 

এছাড়াও তপন দাস, সাবাজুল ইসলাম ও জিয়াউল হক অপু নামে ৩ জনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকি অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ মজিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে নির্যাতিতরা ন্যায় বিচার পেয়েছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ