হবিগঞ্জে যুবদলও ছাত্রদলের ৪ নেতা কারাগারে
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৬ AM

হবিগঞ্জে যুবদলও ছাত্রদলের ৪ নেতা কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ০১:৪৭:১৭ AM

হবিগঞ্জে যুবদলও ছাত্রদলের ৪ নেতা কারাগারে

হবিগঞ্জে যুবদলও ছাত্রদলের ৪ নেতা কারাগারে।


হবিগঞ্জে বিস্ফোরক মামলায় জেলা যুবদল ও ছাত্রদলের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার তাঁরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন উর রশীদের আদালতের হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা নেতারা হলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আহদ তুষার, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান শাওন ও চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মারুফ আহমেদ।

আসামিপক্ষের আইনজীবী আফজল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিরা সবাই উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ (সোমবার) তারা নিম্ন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেন।’

তিনি বলেন, গত ১৬ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদল ও ছাত্রদল। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়ের করে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ