স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গাঁজার বাগান!
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গাঁজার বাগান!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন

স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গাঁজার বাগান!

ছবি: সংগৃহীত


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দেখা মিলছে গাঁজা বা ভাং গাছের বাগান। হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পথের পাশে সবজির বাগান আর মূল গেট দিয়ে জরুরি বিভাগে যাওয়ার পথে অসংখ্য গাঁজা গাছ দেখা যায়। এসব গাছ থেকে গন্ধও ছড়াচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশের বদ্ধ জায়গাতেও ছোট-বড় অসংখ্য নেশাজাতীয় এসব গাছ রয়েছে। কোনো কোনো গাছ কয়েক ফুট লম্বাও হয়েছে। এদিকে, খবর পেয়ে বুধবার (২০ মার্চ) বিকেলে র‍্যাব-৬ এর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা জায়গাগুলো পরিদর্শন করে গাছগুলো তুলে নিয়ে যান।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আমিনুল ইসলাম বলেন, এসব গাছ আগে আরও বেশি ছিল। অনেক গাছ কেটে পরিষ্কার করেছি, শিকড় থেকে আবার হয়। সকলের সামনেই এই গাছগুলো বেড়ে উঠেছে। তবে এটা গাঁজার গাছ নাকি ইন্ডিয়ান ভাং গাছ, তা আমাদের জানা ছিল না।

র‍্যাবের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার মো. রাসেল সাংবাদিকদের বলেন, আমরা ১২০০ নেশাজাতীয় গাছ উদ্ধার করে কাঁচা অবস্থায় থানায় হস্তান্তর করেছি। পুলিশ আদালতের আদেশে ব্যবস্থা নেবে। তবে এগুলো গাঁজা বা ভাং গাছ কিনা তা তিনি বলতে পারেননি।

গোপালগঞ্জের বন সংরক্ষক বিবেকানন্দ বিশ্বাস এই গাছগুলোকে প্রাথমিকভাবে ভাং গাছ (নেশাজাতীয় গাছ) হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান সুকলাল বিশ্বাস এগুলোকে গাঁজা গাছ হিসেবে চিহ্নিত করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন