তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ১০:৩২:২৫ পূর্বাহ্ন

তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে

ছবি: সংগৃহীত


রাজবাড়ীতে তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার(২৫ মার্চ) দুপুরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান।

অসুস্থ ব্যক্তিরা হলো- সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন (৭০), তার ছেলে রুহুল আমিন (১৯), পুত্রবধূ রুপসী বেগম (১৮) ও নাতনি রাজিয়া আক্তার (৮)।

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন বলেন, গত শনিবার রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে একটি তরমুজ কিনে আনি। ওই দিন ইফতারিতে অর্ধেক তরমুজ খাওয়া হয়। পরদিন রোববার ইফতারির সময় বাকি অর্ধেক তরমুজ খাওয়া হলে রাত থেকেই পাতলা পায়খানা শুরু হয়। আজ দুপুরে হাসপাতালে এসে ভর্তি হই।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, অসুস্থদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তরমুজ খেয়েই যে অসুস্থ হয়েছে সেটা বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছে। কী কারণে তারা অসুস্থ হয়েছে সেটা পরীক্ষা শেষে নিশ্চিতভাবে বলা যাবে।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন