ইউপি সচিবের মাথা ফাটালেন চেয়ারম্যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

ইউপি সচিবের মাথা ফাটালেন চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ১২:৫৪:৪৩ অপরাহ্ন

ইউপি সচিবের মাথা ফাটালেন চেয়ারম্যান


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের সচিব দবিরুল ইসলামের (৩৮) মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর বিরুদ্ধে। সোমবার (২৫ মার্চ) দুপুরে ৮নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ওই সচিবের কাছে সরকারি রাজস্ব আদায়ের জমাকৃত টাকার চেক চাইলে এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান তার হাতে থাকা মোবাইল দিয়ে সচিবের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। বর্তমানে ইউপি সচিব রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ইউপি সচিব দবিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আমার কাছে নিয়ম বহির্ভূতভাবে চেক চান। আমি সরকারি নিয়মের মধ্যে অ্যাকাউন্ট পে চেক দিতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা মোবাইল দিয়ে আমার মাথায় আঘাত করেন।

এ নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেম্বারদের বেতন দেওয়ার জন্য তার কাছে চেক চাই কিন্তু তিনি চেক না দিয়ে আমার সঙ্গে খারাপ আচরণ করেন। যার কারণে তাকে ধরতে গিয়ে মাথার মধ্যে ফোনটি লেগে যায়। তাছাড়া তার সঙ্গে মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি।

রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আমি বিষয়টি শুনেছি। থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন