নাটোরে ঝড়ো হাওয়াসহ ব্যাপক শিলাবৃষ্টি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

নাটোরে ঝড়ো হাওয়াসহ ব্যাপক শিলাবৃষ্টি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ০১:৩৯:২৭ পূর্বাহ্ন

নাটোরে ঝড়ো হাওয়াসহ ব্যাপক শিলাবৃষ্টি


নাটোরের চারটি উপজেলার বেশ কিছু এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ১১টা থেকে ১২টার পর্যন্ত জেলার বড়াইগ্রাম, সিংড়া, গুরুদাসপুর এবং লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় আলাদা আলাদা সময়ে ভারী ও হালকা বৃষ্টির সঙ্গে ব্যাপক শিলা পড়তে থাকে।

এসব এলাকায় শিলাবৃষ্টির স্থায়িত্বকাল ২ মিনিট থেকে ১৫ মিনিট ছিল বলে জানা গেছে। এ সময় দমকা বাতাসও প্রবাহিত হয়।

তবে শিলাবৃষ্টিতে তৎক্ষণাৎ ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, জেলার বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির খবর পেলাম। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে রয়েছেন। শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান করতে নির্দেশনা দেওয়া রয়েছে। তারা আমাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিলে ক্ষতির পরিমাণ জানাতে পারব।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন