অঙ্কুশকে মাটিতে ফেলে মারলেন মিমি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

অঙ্কুশকে মাটিতে ফেলে মারলেন মিমি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৩/২০২৪ ০৭:০৬:১১ পূর্বাহ্ন

অঙ্কুশকে মাটিতে ফেলে মারলেন মিমি

ছবি: সংগৃহীত


শ্রীকৃষ্ণের দোল উৎসব উদযাপনে ব্যস্ত সময় কাটিয়েছেন টলিউড তারকারা। উৎসবের আনন্দময় স্মৃতির ছবিগুলো ফেসবুক আর ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা।

সদ্যই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। এরপর রাজনীতিকেও বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন তিনি। ফলে এবারের দোল উৎসবটা কাছের মানুষদের সঙ্গেই কাটিয়েছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দোল উৎসবের বেশ কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে তাকে দেখা গেছে বন্ধু অঙ্কুশ হাজরা ও তার প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে হলি উদযাপনে মেতে উঠতে।

মিমি ও অঙ্কুশের মধ্যে নায়িক-নায়িকার বাইরেও বেশ ভালো বন্ধুত্ব। সেই খাতিরেই মাঝে মধ্যে হাতাহাতি কিংবা মারামারি করতে দেখা যায় তাদেরকে। হলির দিনেও খুনসুটিতে মেতে উঠতে দেখা গেল এই দুই তারকাকে।

দোলের দিন দিব্যি মজা করছিলেন দুজনে। এরই মাঝে হঠাৎই অঙ্কুশের উপর হামলে পরেন মিমি। গায়ে রঙ মাখিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে নায়ককে নিচে ফেলে মারধরও করেন তিনি।

এই ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন খোদ অভিনেত্রী নিজেই। শেয়ার করে লেখেন, তারা ভায়োলেন্স একদমই পছন্দ করেন না। কিন্তু অঙ্কুশের সঙ্গে এসব হতেই পারে। বলেই, জ্বিভ কেটেছেন মিমি।

এম সি



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের