আঞ্জুমানে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী আর নেই
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

আঞ্জুমানে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী আর নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ০৫:৪৭:০৩ পূর্বাহ্ন

আঞ্জুমানে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী আর নেই

ফাইল ছবি


আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।.

শুক্রবার (২৯ মার্চ) ভোর ৬টা ৪৫ মিনিটে রাজধানীর ক্যান্টেনম্যান্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

দলীয় সূত্র জানায়, তিনি গেল বছরের ২৩ জুলাই থেকে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ৪ ভাই, দুই বোন, স্ত্রীসহ ৩ ছেলে ও দুই মেয়ের জনক। তিনি শ্রীমঙ্গলের কামেল প্রয়াত মাওলানা খলিলুর রহমান বরুনীর দ্বিতীয় মেয়ে বিয়ে করেন। শিক্ষা জীবনের পর তিনি মৌলভীবাজারস্থ জামেয়া দীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী ছিলেন। পরবর্তীতে তিনি আঞ্জুমানে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক পদে থেকে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে লড়াই করেন। মরহুম মুজাহিদ আলীর বাড়ি মৌলভীবাজার পৌরসভার পূর্ব ধরকাপন এলাকায়। শুক্রবার রাত সাড়ে ১০টায় সৈয়দ শাহমোস্তফা (রহ.) ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন