বরিশালে বাসার ছাদ থেকে তিনটি কালনাগিনী উদ্ধার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

বরিশালে বাসার ছাদ থেকে তিনটি কালনাগিনী উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ০৫:৪৩:৫২ পূর্বাহ্ন

বরিশালে বাসার ছাদ থেকে তিনটি কালনাগিনী উদ্ধার


বরিশালে এক বাসার ছাদ থেকে তিনটি কালনাগিনী উদ্ধার করেছে বন কর্মকর্তারা। শনিবার (৩০ মার্চ) সকালে বনবিভাগের সংরক্ষিত বনে সাপ তিনটি অবমুক্ত করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান। তিনি বলেন, নগরীর চৌমাথা এলাকার সুলতান মাহমুদ রিয়াদের ভিলার ছাদে বৃহস্পতিবার রাতে সাপের বাসা দেখতে পান বাসিন্দারা। বিষয়টি আমাদের জানালে আমরা একটি স্বেচ্ছাসেবী গ্রুপের সদস্যদের নিয়ে শুক্রবার রাত ১০টার দিকে ছাদে সাপের বাসা থেকে তিনটি কালনাগিনী প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার করি।

সাপগুলোকে বরিশাল-ভোলা সড়কের পাশে বনবিভাগের সংরক্ষিত বানায়নে অবমুক্ত করা হয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, ওই দিন বরিশাল সিটি কলেজ ক্যাম্পাস থেকে বিরল প্রজাতির একটি চিলও উদ্ধার করা হয়েছে। চিলটি অসুস্থ থাকায় তার চিকিৎসা চলছে। সুস্থ হলে অবমুক্ত করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন