নড়াইলে বিলের মধ্যে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

নড়াইলে বিলের মধ্যে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ০৭:৩০:২৯ পূর্বাহ্ন

নড়াইলে বিলের মধ্যে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ


যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইলে বিলের মধ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। বুধবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর উপজেলার তারাশী বিলে এ ঘটনা ঘটে। তবে বিমানে থাকা দুই পাইলট (স্কোয়াড্রন লিডার) অক্ষত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টা ৩৪ মিনিটে পিটি ৬-২৭২০ মডেলের প্রশিক্ষণ বিমানটি যশোর বিমানবন্দর থেকে ছেড়ে আসে। যা দুপুর ২টা ৪৫ মিনিটে এসে যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশী বিলের মধ্যে জরুরি অবতরণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমানবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বিমান থেকে নাদিম ও মাহফুজ নামের দুই পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টারযোগে যশোরে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে পড়ে থাকা বিমান দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। প্রত্যক্ষদর্শী মো. মতিয়ার রহমান বলেন, খালের পাড়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখতে পাই দক্ষিণ দিক থেকে বিমানটি নিচু হয়ে ধানের জমিতে এসে পড়ে। কাছে গিয়ে দেখি বিমানের মধ্যে দুইজন লোক। পরে বিমানে থাকা দুইজন গ্লাস খুলে সুস্থ অবস্থায় বাইরে এসে দাঁড়িয়ে আমারর সঙ্গে কথা বলেন। এরপর দশ মিনিটের মধ্যে হেলিকপ্টার এসে বিমানে থাকা ওই দুজনকে নিয়ে যান।

এ ব্যাপারে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মাসুদ রানা বলেন, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দ্রুত অবতরণ করে। তবে বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিমানের আংশিক ক্ষতি হয়েছে। বিমানটি উদ্ধারে বিমানবাহিনী কাজ করছে।

এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন