ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ০৫:০৮:২৯ পূর্বাহ্ন

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি


পবিত্র ঈদুল ফিতর ও বাংলা পহেলা নববর্ষ উপলক্ষে দেশে পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটিকে ঘিরে কোলাহলমুক্ত প্রশান্তির ছোঁয়া পেতে মানুষ ছুটে বেড়াবেন দেশের বিভিন্ন প্রান্তে।

সব ভ্রমণ পিপাসুদের কথা চিন্তা করে রাঙামাটির পর্যটন স্পটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

হোটেল-মোটেলগুলো করা হয়েছে পরিষ্কার-পরিছন্ন। ট্যুরিস্ট বোটগুলোকে সংস্কার ও সাজসজ্জা করা হয়েছে।

জেলা শহরের হোটেল-মোটেলের মালিকরা বলছেন, এগুলোর ৮০ ভাগ অগ্রিম বুকিং হয়ে গেছে। রাঙামাটির ছাদখ্যাত বাঘাইছড়ি উপজেলার পর্যটন স্পট সাজেকেরও বেশির ভাগ কটেজ অগ্রিম বুকিং হয়ে গেছে।

এইবার টানা ছুটিতে রাঙামাটিতে ভালো পর্যটক আসবে এবং ব্যবসাও ভালো হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, ঈদ ও পহেলা বৈশাখের ছুটিকে সামনে রেখে আমাদের কটেজগুলো পরিষ্কার-পরিছন্ন এবং পর্যটকদের আকর্ষণ করতে ঝুলন্ত সেতু রং করা হয়েছে। কটেজের ৮০ ভাগ অগ্রিম বুকিং হয়ে গেছে।

ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে জেলায় পাঁচ থেকে ছয় হাজার পর্যটক আসবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন