ঈদযাত্রায় একই পরিবারের তিনজনসহ সড়কে নিহত ৮
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ঈদযাত্রায় একই পরিবারের তিনজনসহ সড়কে নিহত ৮

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন

ঈদযাত্রায় একই পরিবারের তিনজনসহ সড়কে নিহত ৮

ছবি: সংগৃহীত


ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৮ জন মারা গেছেন। এদের মধ্যে স্বামী-স্ত্রী ও সন্তানসহ ৬ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সকলেই পিকআপ ও সিএনজি অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে। তারা ঈদের ছটিতে বাড়ি ফিরছিলেন।

কোতোয়ালী মডেল থানার ওসি মাঈন উদ্দিন জানান, ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের ল্যাংড়াবাজার এলাকায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় এলাকার লুৎফর রহমান (৩০), তার স্ত্রী শাহনাজ (২৫) ও ছেলে মাহিত (৪)।

ওসি জানান, ঘটনাস্থলে শিশু মাহিত ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর স্বামী-স্ত্রী মারা যান। তাদের অপর ছেলে মোজাহিদকে (৬) আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত স্বামী-স্ত্রী দুজনেই ভালুকার মাস্টারবাড়ী এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন তারা। এদিকে, ত্রিশাল সদর ও বালিপাড়া এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, দুপুর ১২টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে শালবন পরিবহনের একটি বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন পুরুষ মারা গেছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে ত্রিশাল সদরে মঙ্গলবার বাস ও পিকআপের সংঘর্ষে আপেল মিয়া (৩০) ও মারুফ (১৮) নামে দুইজন মারা গেছে। তাদের বাড়ি নান্দাইল উপজেলায়। এছাড়া তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় আবুল বাশার (৬০) নামে পথচারী মারা গেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন