দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ককটেল বি স্ফো র ণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ককটেল বি স্ফো র ণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ০৮:৫৪:৩৬ পূর্বাহ্ন

দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ককটেল বি স্ফো র ণ

ছবি: সংগৃহীত


দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত শরীয়তপুরের ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন বেপারী জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, বিলাশপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের সৈয়দ তাজুল ইসলাম তার চাচাতো বোনের বিয়ে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারীসহ তার সমর্থকদের। এতে ক্ষুব্ধ হয়ে নাসির বেপারী ও তার সমর্থকরা। পরে গত শনিবার রাতে ওই বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিয়ে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সৈয়দ সাব্বির নামে একজন জাজিরা থানায় মামলা করেন। ঘটনার দিন রাতে পুলিশ আব্দুর রহমান খা নামে একজনকে আটক করলেও বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার মূল পরিকল্পনাকারী ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারীসহ অন্যান্যরা পালাতক ছিল। এরপর পুলিশ অভিযান চালিয়ে গতকাল সোমবার গভীর রাতে বিলাশপুরের চেরাগ আলী বেপারী কান্দি থেকে নাসির উদ্দিন বেপারীকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জাজিরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন হক  বলেন, বিয়ে বাড়িতে হামলার মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন