শ্যালক লুৎফুলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শ্যালক লুৎফুলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৪/২০২৪ ০৯:৫৩:৫২ পূর্বাহ্ন

শ্যালক লুৎফুলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের

ছবি: সংগৃহীত


নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তার ভগ্নিপতি ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটে বিষয়টি  নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

তিনি বলেন, প্রতিমন্ত্রী মহোদয় আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে আহত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে দেখতে গিয়েছিলেন। সেখানে দুপুর ১২টার দিকে লুৎফুল হাবিব রুবেলকে মুঠোফোনে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির সিদ্ধান্ত- এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজন উপজেলা নির্বাচনের প্রার্থী হতে পারবে না জানিয়ে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে তাকে (লুৎফুলকে) প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন।

প্রতি উত্তরে লুৎফুল কিছু বলেছেন কিনা জানতে চাইলে জান্নাতুল ফেরদৌস বলেন, তিনি শুধু শুনে গেছেন। জবাব দেননি।

জান্নাতুল ফেরদৌস বলেন, লুৎফুল হাবিব রুবেলকে উপজেলা আওয়ামী লীগ শোকজ নোটিশ পাঠিয়েছে। আগামীকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়ও আমাদের একই সিদ্ধান্ত থাকবে। আওয়ামী লীগের সভানেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন তা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠাব।

এ বিষয়ে জানতে লুৎফুল হাবিব রুবেলের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ করে মারধরের অভিযোগ ওঠায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীব রুবেলকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি) এবং সিংড়া উপজেলা আওয়ামী লীগ। এছাড়া এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলাও হয়েছে।

প্রসঙ্গত, লুৎফুল হাবীব‌ রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান। 

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন